BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে

আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (৩ মার্চ) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে, যা অস্বীকার করার কিছু নেই। তবে আশা করছি, আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।”

ADS Payra UP Election

তেলের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, “সয়াবিন তেল বেশি দামে বিক্রি হলেও পামওয়েল তেল সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল। ফলে বাজারে তেলের দাম একইসঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি, সয়াবিন তেলের দামও কমে আসবে।”

এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সোমবার চারটি বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »