BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে এ্যাড আফজাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মেহেদী হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিনাঞ্চলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। মঙ্গলবার সকাল ১১টায় দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কদমতলা কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বাবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম , সহ-সভাপতি আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
মিজানুর রহমান সিকদার , শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা ও দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -