BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯এপ্রিল) দুপুর ১টায় উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫ইউনিয়নের চ্যাম্পিয়ান দল বালক ও বালিকা মোট ১০দল এ খেলায় অংশগ্রহন করে।
আংগারিয়া ইউনিয়নের পশ্চিম জলিসা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল শ্রীরামপুর ইউনিয়নের বাদুয়া শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। দিনের অপর খেলায়
আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে পুর্ব দক্ষিন চরবয়ড়া প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের এর অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) রওজাতুন জান্নাত।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ, সহকারী উপজেলা প্রাথমিক অফিসার কাজী মনিরুজ্জান রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, দুমকি উপজেলা পরিষদ সিএ অলিউর রহমান প্রমুখ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -