মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল দুমকি উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
দুমকি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু জাফর আকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফারুক মৃধার সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহিদুল হক বাবু খান এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু,
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, উপজেলা তাতীদলের আহবায়ক মোঃ মাসুদ হাসান সরদার প্রমূখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।