BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মহোদয় কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

 

ঝালকাঠী-১ (কাঠালিয়া- রাজাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে ফুলেল
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক পরিচালক, জিয়া পরিষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার। অদ্য ৫ সেপ্টেম্বর মাননীয় সংসদ সদস্যের সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত বাসভবন (নেম ফ্লাট) এ শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্যের এ নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। মাননীয় সংসদ সদস্য মহোদয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড.হাচিব মোহাম্মদ তুষার কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার এই নতুন দায়িত্বের সফলতায় এলাকাবাসীর দোয়া কামনা করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »