BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সিইসি নাসির উদ্দীনের সঙ্গে আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন—সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এ এম এম নাসির উদ্দীন বিসিএস ১৯৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য, সিইসি পদে বিএনপির দেওয়া তালিকায় এ এম এম নাসির উদ্দীনের নাম ছিল। তালিকায় আরও একটি নাম ছিল শফিকুল ইসলাম। বিএনপি এবং তাদের মিত্র দলগুলো চলতি মাসের শুরুতে অনুসন্ধান কমিটির কাছে এই নামগুলো প্রস্তাব করেছিল।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »