কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী জেলা এবিপার্টির উদ্যোগে সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় বরিশাল-কুয়াকাটা সড়কের হেতালিয়া বাধঘাট এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজ এর মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, এবিপার্টি মনোনীত পটুয়াখালী -১আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) এ ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আগত রোগীরা এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টির পটুয়াখালী জেলার সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন এবিপার্টি বর্তমান রাজনীতির ধারা পরিবর্তনে কাজ করে চলছে। এবিপার্টি মানুষের সমস্যা সমাধানে নিজেদের এক একজন কর্মী হিসেবে কাজ করে তারই উৎকৃষ্ট উদহরন প্রফেসর ডা. মেজার আব্দুল ওহাব মিনার (অব.), তিনি অসচ্ছল হত দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়িয়েছেন।