BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালী সদর উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালী সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ধুমকেতু হলরুমে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাফসিরুল হক মুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান।

সভায় পটুয়াখালী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ শারীরিক শিক্ষার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিগত কমিটির আহ্বায়ক মো. সুলতান আহমেদ আবদুল হাই বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) অবসরে যাওয়ায় সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে বর্তমান কমিটির আহ্বায়ক হিসেবে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির সিনিয়র সহকারী শিক্ষক সাইদুর রহমান সাইকে আহ্বায়ক করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মাঠে বালক ও বালিকাদের কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »