দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন-এমপি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দুমকী উপজেলা যুবদল।
আজ ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় দুমকী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উক্ত আনন্দ মিছিল ও শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন দুমকী উপজেলা যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ: সভাপতি: জাকির আলম মিলন,সাধারণ সম্পাদক: মো. জহিদুল ইসলাম রুবেল,সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান লাল মিয়া,সহ-সভাপতি: মো. সাইদুর রহমান খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাইনুল ইসলাম সোহেল,সাংগঠনিক সম্পাদক: মো. কালাম তালুকদার।
