BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা!

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে ঢাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকার কথাও জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ জোর দিয়ে বলেছে, বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান ও নিশ্চিত করতে হবে। পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা বা হুমকির বিষয়ে বাংলাদেশের উদ্বেগও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »