BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবিতে মাদক বিরোধী শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত

 কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা উপলক্ষে শোভাযাত্রা ও ” উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য সুস্থ মন ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ,কর্মচারীদের অংশগ্রহনে এ মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ও টিএসসি কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছ। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড মাহবুব রব্বানী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো: আবু ইউসুফ ।

 

অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মো: নেছারউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফী অনুষদের ডিন ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -