BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রেসক্লাব দুমকি’র উদ্যোগে মানববন্ধন

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

 

 

কুয়াকাটা বাংলাভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম  রিমনের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাব দুমকি’র উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায়  দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলাপাড়া বাংলাভিষন প্রতিনিধি মোঃ জহিরুর ইসলাম মিরনের উপর জঘন্য বর্বরোচিত  হামলার প্রতবাদে প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের,সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্দনে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ মৃর্ধা,  দুমকি উপজেলা যুবদলের সভাপতি জসীম উদ্দিন প্রমূখ।
প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, (দৈনিক আমারদেশ) সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ হাসান সরদার, মোঃ শহিদুল ইসলাম মৃধা( দৈনিক জনকণ্ঠ), মোঃ আমির হোসেন( দৈনিক জবাবদিহি) মোঃ মিজানুর রহমান(আনন্দ টিভি), মোঃআতিকুল ইসলাম( দৈনিক মানবকণ্ঠ) মোঃ সুমন মৃধা(দৈনিক স্বদেশ প্রতিদিন)  মোঃ আনিসুর রহমান মিন্টু( দৈনিক যায়যায়দিন) মানববন্ধনে বক্তারা বলেন  মিরন এর উপর হামলাকারীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। সাধারন সম্পাদক তার  বক্তব্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন  যেই দেশে সাংবাদিক অনিরাপদ  সেই দেশ নিরাপদ থাকতে পারেনা। তাই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
উল্লেখ গত মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঢাকা থেকে বাসে ফিরছিলেন তুলাতলী এলাকায় নিজ বাসার সামনে বাস থেকে নামলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মিরন কে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যসহ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »