BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকি উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে ৫০ জন নারী কর্মী নিয়োগ

​দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য লটারির মাধ্যমে ৫০ জন নারী লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

​পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (RRMEP) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে ১০ জন করে মোট ৫০ জন মহিলা কর্মীকে এই নিয়োগ প্রদান করে।
​নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত কর্মীরা স্ব স্ব ইউনিয়ন পরিষদের অধীনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবেন।
​এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, দুমকি এলজিইডির কমিউনিটি অর্গানাইজার (সিও), সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুস্থ ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »