BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফকিরহাট হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান, একজনকে ১৫ দিনের কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের এক সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অভিযান টের পেয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিরা পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব প্রতিনিধিরা।

ADS Payra UP Election

অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি মো. ইয়াসিনকে (৩৭) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানভীর মাহমুদ অনিকসহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ বলেন, "আটককৃত ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় এই কারাদণ্ড প্রদান করা হয়েছে।"

তিনি আরও বলেন, "রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের হয়রানি এবং প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -