BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বগুড়ায় বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি!

বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় এক বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী ও ওই বৃদ্ধা আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজাকে দেখতে পান তিনি। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে গিয়ে ধানখেতে পড়ে যায়।

এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে থাকা তার সহধর্মিণী সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও ওই বৃদ্ধা আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -