BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে বাবার মরদেহ!

বাড়িতে চলছিল মেয়ের বিয়ের প্রস্তুতি। শুক্রবার বিয়ে, তাই মঙ্গলবার ভোরে বাজার করতে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কথা ছিল, বাজার শেষে মেয়ের বিয়ের আয়োজন নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি। মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে ঘিরে কয়েকদিন ধরে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি। মঙ্গলবার বরপক্ষের লোকজনের বাড়িতে আসার কথা ছিল। সেই কারণে ভোরে বাজার করতে বের হয়েছিলেন লোকমান। কিন্তু মেয়ের বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার বদলে তাকে ফিরতে হয়েছে নিথর দেহ হয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ADS Payra UP Election

দুর্ঘটনায় গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরুর বাড়ি নেত্রকোনায়।

অন্যদিকে গুরুতর আহত লোকমান হোসেনকেও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মাছবাহী গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -