BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বন্ধ হওয়ার উপক্রম থেকে লুথারন হেলথ কেয়ারে স্বাস্থ্য সেবায় গ্রহণকারীদের আস্থা আনতে সক্ষম ডক্টর গ্রেনার মারাক

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

বিগত সরকারের সময় স্ট্যাফদের মধ্যে আস্থার সংকট, স্থানীয় রাজনৈতিক প্রভাব, সব মিলিয়ে প্রতাষ্ঠানটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো। বন্ধ হওয়ার উপক্রম থেকে লুথারন হেলথ কেয়ারে স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ডক্টর গ্রেনার মারাক।

লুথারান হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবি) একটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা, দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্য, উন্নয়ন এবং দুর্যোগ প্রতিক্রিয়া কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত।

পটুয়াখালী জেলার দুমকিতে ১৯৯৫ সালে মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে।
ব্যক্তি ও সম্প্রদায় উভয়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়ন কর্মসূচি এবং পানি ও স্যানিটেশন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গণসংগঠন বাস্তবায়ন করে চলছে।

প্রতিষ্ঠাকালীন সময়ে দুমকী ও বাউফল উপজেলার লক্ষাধিক পরিবারের মা ও শিশুর স্বাস্থ্য সেবার একমাত্র আস্থার প্রতিষ্ঠান ছিলো এটি।
২০২৩ সালে আগের ম্যানেজমেন্ট বিলুপ্ত করে আর্ন্তজাতিক পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর গ্রেনার মারাক কে নির্বাহী পরিচলক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তিনি যোগদান করে প্রতিষ্ঠান পরিচালনায় শতভাগ স্বচ্ছতা, সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সক্ষম হন। মা ও শিশুর স্বাস্থ্য সেবাকে উন্নত করতে মানসম্পন্ন ল্যাবরেটরি, উন্নতমানের এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন, অপারেশন থিয়েটার এ আধুনিক যন্ত্রপাতি সন্নিবেশিত করেন। একটি আধুনিক মানের ফার্মেসী, ষ্টাফ সহ রোগীদের সাথে আসা স্বজনদের জন্য একটি ক্যান্টিন চালু করেন।

গত জুন মাসে প্রায় ১২শত মানুষ স্বাস্থ্য সেবা নিয়েছেন। তারা বেশীরভাগ মানুষ বর্তমান চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -