BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা!

বাংলাদেশে ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহযোগিতার পাশাপাশি ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মেটার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেখানে থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি বৈঠকে অংশ নিতে পারেননি।

ADS Payra UP Election

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় মেটার অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে খুবই আগ্রহী। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের চেয়েও বেশি বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে। ঢাকায় তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -