BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিল সৌদি আরব!

২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। সৌদি সরকারের কাছ থেকে ফেরত পাওয়া এই অর্থ শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালের হজ মৌসুমে ইন্স্যুরেন্সের আওতাবহির্ভূত চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে মোট ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

পরবর্তী সময়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেই অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ। শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে টাকা ফেরত দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »