BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্যোগে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবর্ধনা

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে এক ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রবিবার (১৬ আগস্ট) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি ও সাবেক সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার রাশেদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব এবং সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তারা হলেন: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইদুর রশিদ (বিসিএস বন, ২২তম ব্যাচ), দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও যুগ্মসচিব খন্দকার জাকির হোসেন (বিসিএস প্রশাসন, ২৪তম ব্যাচ), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব হাছিনা বেগম (বিসিএস প্রশাসন, ২৪তম ব্যাচ), জানুয়ারি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ফারজানা আহমেদ (বিসিএস প্রশাসন, ২৪তম ব্যাচ), দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমেদ (বিসিএস প্রশাসন, ২৪তম ব্যাচ) এবং আইএমইডির পরিচালক ও যুগ্মসচিব নাজিয়া ইসলাম (বিসিএস প্রশাসন, ২৪তম ব্যাচ)।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আক্তারুন্নাহার (বিসিএস প্রশাসন, ২৫তম ব্যাচ), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রোকসানা রহমান (বিসিএস প্রশাসন, ২৫তম ব্যাচ), অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মোসা. শিরিন শবনম (বিসিএস প্রশাসন, ২৫তম ব্যাচ), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. মো. আব্দুল লতিফ (বিসিএস প্রশাসন, ২৫তম ব্যাচ), সরকারের যুগ্মসচিব মো. রুহুল আযম (বিসিএস প্রশাসন, ২৫তম ব্যাচ) এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ও যুগ্মসচিব মো. নাজমুল হককে (বিসিএস প্রশাসন, ২৫তম ব্যাচ) ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বক্তব্য দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা বিনিময় করেন। সভায় বক্তারা বলেন, বৃহত্তর কুষ্টিয়ার এই কৃতী কর্মকর্তাদের পদোন্নতি তাদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমগ্র বৃহত্তর কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের এই দক্ষতা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের সার্বিক উন্নয়নে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা গভীর প্রত্যাশা ব্যক্ত করেন।

ফোরামের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন এবং তাদের ভবিষ্যৎ সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -