মেহেদী হাসান শান্ত
নিজস্ব প্রতিবেদক : ইনোভেট টু মার্কেট ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবির) স্টল পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো – ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মো: জামাল হোসেন ও সংশ্লিষ্ট ডিনবৃন্দ।
কৃষিপন্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবনসমূহ, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ এই মেলায় প্রদর্শিত হয়েছে যা আগত দর্শনার্থীদের নজড় কেড়েছে ।
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ফোকাল পয়েন্ট হিসেবে ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন।
মেলায় পবিপ্রবি শিক্ষক – গবেষকদের নির্বাচিত ৫ টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপিত হয়েছে।
প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে প্রফেসর ড. মো: সাজেদুল হকের (Faculty of Fisheries) নেতৃত্বে সামুদ্রিক মাছ দ্রুত, অল-ওয়েদার ও রাসায়নিকমুক্ত উপায়ে শুকানোর আইওটি-ভিত্তিক প্রযুক্তি **Smart Fish Dryer**, উপকূলীয় অঞ্চলের মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে তৈরি **Nutri-Fish Powder** (Idea & Process Map); ফ্যাকাল্টি অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) থেকে ইমামুল কবির আনান ও আরিফুল ইসলাম মাসুমের স্মার্ট রেন্ট ও হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাপ **e-Nibash** ; রিফাত আল সাদ কায়সার ও মোঃ নুমান শেখের সোলার ও গ্রিড বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনার এআই প্ল্যাটফর্ম **GridMind AI** ; এবং প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম ও মো: আফ্রিদি আলম প্রান্তুর কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সেন্সর নির্ভর ফসল সুরক্ষা ও রোগ শনাক্তকরণ অ্যাপ **AgDMM**।
এগুলোর মধ্যে ই-নিবাস অ্যাপটি বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা পছন্দ করেছেন এবং যোগাযোগ করে অর্ডার করবেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন।
