রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) :
পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. চাঁন মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার এআরটি কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চাঁন মিয়া দশমিনা উপজেলার আরজবেগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আজহার খানের ছেলে।
দশমিনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁন মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
দশমিনা থানার এসআই (নিঃ) মো. নাজমুল হক অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
