বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে গবেষণা ভিত্তিক উদ্যোগে ক্লাবসমূহের পাশে থাকবে পবিপ্রবি কর্তৃপক্ষ :পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান
পবিপ্রবি প্রতিনিধি :
বিজনেস ক্লাব, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে ‘বিজনেস ফেস্ট’ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
বিজনেস ক্লাব এর সভাপতি প্রফেসর ড. আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: হাছান উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
