BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় বিস্ফোরণে আহত ২!

লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে লাগানো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন (৩৪) ও শাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে রুবেলের দুই চোখের আঘাত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেল সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং শাকিল একই এলাকার আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই বন্ধু একসঙ্গে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় ফোনটি চার্জে লাগানো ছিল। হঠাৎ বিকট শব্দে মোবাইলটি বিস্ফোরিত হলে তাঁরা দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ADS Payra UP Election

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চোখের ভেতরের অংশে মারাত্মক আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্যদিকে, শাকিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, মোবাইল ফোন চার্জে লাগিয়ে গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »