BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মহান বিজয় দিবস উপলক্ষে দশমিনা মর্নিং বেল স্কুলে সাংস্কৃতিক সন্ধ্যা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং বেল স্কুল-এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশু হাসপাতাল সংলগ্ন মর্নিং বেল স্কুলের আঙ্গিনায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মোঃ সাকিব হোসেন বলেন, “মর্নিং বেল স্কুল দশমিনা উপজেলায় একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে শিক্ষার্থীদের ইংলিশ, বাংলা ও ধর্মীয় শিক্ষার সমন্বিত পাঠদান করা হয়। শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলা ও স্কাউট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ধর্মীয় শিক্ষার জন্য আলাদা শিক্ষকসহ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে।”

তিনি আরো বলেন,
আমাদের প্রতিষ্ঠানে পুরো ডিসেম্বর মাস ভর্তি কার্যক্রম চলবে ও ক্লাস শুরু ১ জানুয়ারি থেকে।

ADS Payra UP Election

শিক্ষকবৃন্দ বলেন, “আমরা ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠদান করে থাকি। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, আচরণগত শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়।
অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান—আপনার সন্তানের শিক্ষা গ্রহণের দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের ওপর অর্পণ করুন। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব।”

এসময় অভিভাবকরা মতামত প্রকাশ করে বলেন, “দশমিনা উপজেলার মর্নিং বেল ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার মান অত্যন্ত ভালো। এখানকার শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও মনোযোগী। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এ প্রতিষ্ঠানে ভর্তি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাবিকুন্নাহার বলেন, “দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি মর্নিং বেল স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে শিক্ষার্থীদের লেখাপড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় শিক্ষার ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। এর আগে আমি দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম।”

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »