মাক্স পড়ে চোরের মতন তোদের আপারে কি দেখাও, আপা আপা করিস না আপায় কিন্তু আইবো না ,একটা একটা চোর ধর ধইরা ধইরা জেলে ভার: সুমন শরীফ
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি দেখে দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ (২৯ শে সেপ্টেম্বর) দুপুরে তার নিজ ফেসইবুকে

কিছু বুজলাম না মাক্স পড়ে চোরের মতন তোদের আপারে কি দেখাও? আপা আপা করিস না আপায় কিন্তু আইবো না , একটা একটা চোর ধর ধইরা ধইরা জেলে ভর লিখে পোস্ট করেন।
পরবর্তীতে সুমন শরীফ মুঠোফোনে পায়রা নিউজকে জানান,
দুমকি উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মী সর্বদা রাজপথে সক্রিয় আছে কেউ কোন নৈরাজ্যের চেষ্টা করলে দুমকী উপজেলা ছাত্রদল রাজপথে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, মাক্স পড়ে চোরের মত তার আপাকে না দেখিয়ে সরাসরি ছাত্রদলের সাধারণ কর্মীর সামনে আসুক। তখন আমরা দেখব কিভাবে তারা প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন কার্যক্রম করে।
