BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা, ইলিশ সংরক্ষণ ও দুর্গাপূজা নিয়ে পৃথক সভা

 মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা এবং শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যায়ক্রমে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ, জাটকা রক্ষা এবং মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান জোরদার এবং অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ADS Payra UP Election

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজার সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মনজু।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, বাংলাদেশ প্রেসক্লাবের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আল আমিন প্রিন্স এবং সাংবাদিক মো. শামীম হোসেন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা সভাগুলোতে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা এবং জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -