BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সভা

 মাকসুদ আহমেদ বায়েজীদ,,মির্জাগঞ্জ,প্রতিনিধি

 

 

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি উপজেলার গার্লস স্কুলের গেট থেকে শুরু হয়ে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও আলোচনা সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও জনগণের শান্তি বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আইউব আলী খান, উপজেলা বিএনপির সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক আলী মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মনজু, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সি ও মো. সৌরভ মুন্সি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহিন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সোহেল মল্লিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র সাবেক সহ-সভাপতি মো. রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাইম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »