আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় রায়হান হোসেন (২২) নামে পটুয়াখালী জেলা ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মির্জাগঞ্জ থানাধীন পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রায়হান হোসেন মির্জাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মির্জাগঞ্জ গ্রামের মো. আলতাফ খানের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা কমিটির সদস্য।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে রায়হান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
