BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মির্জাগঞ্জের মহসীন বিশ্বাস

মল্লিক মাকসুদ আহমেদ, মির্জাগঞ্জ প্রতিনিধি।।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন ও তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত এই কমিটিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মহসীন বিশ্বাসকে নির্বাহী কমিটির সদস্য (সহ- সম্পাদক পদমর্যাদা) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে স্থান পাওয়ায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে নিজেকে সুপরিচিত করে তুলেছেন মহসীন বিশ্বাস। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিটি ঘোষণার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মহসীন বিশ্বাস বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ। দেশনায়ক তারেক রহমান, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দাদা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনায় সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন,
“গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা এবং দলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৫১ সদস্যের এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট কয়েক ডজন নেতা স্থান পেয়েছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »