BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের জামিন

নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে এই আদেশ দেন।

এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা মামলায় জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাস আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন বিষয়ে রুল জারি করেন। এতে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় মি. দাসকে। তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জামিন শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওইদিন আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন বলে জানিয়েছে পুলিশ।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন না দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিল প্রতিবেশী দেশ ভারতও।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »