পলাশ মন্ডল রুপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল দূঃস্থ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে
উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াব নতুন বাজারে নিজ কার্যালয়ে প্রায় চার শতাধিক এ উপহার বিতরণ করা হয়।
স্বল্প আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, উপহারের মধ্যে পোলাও চাউল,মুসরি ডাল,তেল,চিনি, পেঁয়াজ, সিমাই,আলু উল্লেখযোগ্য।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জামিল মোল্লা, কোষাধ্যক্ষ কাজল মিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম প্রধান তরুণ,দাতা সদস্য সাদেক মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা রোজিনা,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া, প্রমুখ।