নিজস্ব প্রতিবেদক:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল এন্ড কলেজ) এ একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।


বিশেষ অতিথি হিসেবে মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং সম্মানিত রেজিস্ট্রার ও গভর্নিং বডি’র সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান শিক্ষক মো: আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
এবার কলেজ শাখায় বিজ্ঞান ও বাণিজ্যে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
দ্বাদশ, নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সৃজনী স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও দুমকিস্থ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
