BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সৌদি প্রবাসী আহাদ,সোহাগ ও তার মায়ের উপর পরিকল্পিত মূলক হামলার বিচারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুন্সি হাটি গ্রামের সৌদি প্রবাসী মোঃ আহাদ তার মোঃ সোহাগ মিয়া এবং তার মা সাহেরা খাতুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এর উপর গত ২রা এপ্রিল মঙ্গলবার ইফতারির সময় অতর্কিত হামলা ও বাড়িঘর লুটপাট চালায় একই ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী মোঃসাব্বির মিয়া ও তার সহযোগীরা।

 

গত ২রা এপ্রিল ইফতারের সময় আসামীগন মারাত্মক দেশীয় অস্ত্র সস্ত্রে দা, বল্লম, হকিষ্টিক, ছুরি, চাপাতি নিয়া সুসজ্জিত হইয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক বসত
বাড়িতে বেআইনী ভাবে সাব্বির মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী প্রবেশ করে অতর্কিতভাবে হামলা এবং গালাগালি করে।

এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সৌদি প্রবাসী মোঃ আহাদের উপরে হামলা করে পরবর্তীতে আহাদের ছোট ভাই মোঃ সোহাগ মিয়া ও তার মা সাহেরা খাতুনের উপর হামলা চালায়। পরবর্তীতে তারা মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছেন।

এর কারণে সরাইল থানায় সাব্বির মোল্লাকে ১ নাম্বার করে একটি মামলা করা হয়।

কিন্তু আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। এ কারণে এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে।

দ্রুত হামলাকারী সাব্বির মোল্লা ও তার সহযোগীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »