BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বাংলাদেশকে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দফতরে সৌজন্য সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত এ কথা জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনা দ্রুত নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এর মাধ্যমে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর জন্য এ নৌপথের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল গুরুত্বপূর্ণ।

সাক্ষাতে সাম্প্রতিক সময়ে আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। আনুষ্ঠানিকভাবে ইরানকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে তেহরান তা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইরানের কোনো আপত্তি নেই বলে জানান রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »