BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কঠোর পরিশ্রম, সঠিক কৌশল এবং শেখার তীব্র আকাঙ্ক্ষার মাধ্যমে যেকোনো কঠিন পরিস্থিতি বা নতুন দক্ষতাকে জয় করা সম্ভব, এ বিশ্বাস শিক্ষার্থীদের মধ্যে বপন করতে হবে:পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

মেহেদী হাসান শান্ত :

 

 

৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘Developing the Mindset for Successful University Journey’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইকিউএসসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘তোমরা অনেক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখে আজ দেশের অন্যতম সেরা একটি অনুষদে ভর্তির সুযোগ পেয়েছ। ভেটেরিনারি মেডিসিন কেবল একটি পেশা নয়, এটি একটি নোবেল প্রফেশন বা মহৎ পেশা। অবলা জীবজন্তুর সেবা করা, দেশের প্রাণিসম্পদ রক্ষা করা এবং মানুষের জন্য নিরাপদ আমিষের জোগান নিশ্চিত করার এক বিরাট দায়িত্ব এখন তোমাদের কাঁধে অর্পিত হতে যাচ্ছে।’
তিনি বলেন, এ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, পড়ালেখার মানদণ্ড এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, যা তাদের আগামী দিনের পথচলাকে সহজ করবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা শুধু ভালো সিজিপিএ অর্জনের পেছনে ছুটবে না; বরং একজন প্রকৃত দক্ষ ভেটেরিনারিয়ান এবং মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাবরেটরি ও গবেষণাগারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আন্তর্জাতিক মানের একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এ অনুষদের সার্বিক উন্নয়নেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের মাইন্ডসেটের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, জীবনের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণের এখনই সবচেয়ে উর্বর সময়। সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার প্রথম শর্ত হলো মানসিকতা বা মাইন্ডসেট। এ মাইন্ডসেট দুই প্রকার ফিক্সড মাইন্ডসেট ও গ্রোথ মাইন্ডসেট।
তিনি বলেন, ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করে মানুষের মেধা বা যোগ্যতা সীমিত। একজন সফল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জীবনের মূল দর্শন হওয়া উচিত গ্রোথ মাইন্ডসেট। কঠোর পরিশ্রম, সঠিক কৌশল এবং শেখার তীব্র আকাঙ্ক্ষার মাধ্যমে যেকোনো কঠিন পরিস্থিতি বা নতুন দক্ষতাকে জয় করা সম্ভব, এ বিশ্বাস শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে।
উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে তোমাদের কেবল ক্লাসরুমের চার দেয়ালে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমরা চাই তোমরা আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ এবং ভবিষ্যৎ গবেষক হিসেবে নিজেদের গড়ে তুলবে। আমরা এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীকেন্দ্রিক হিসেবে গড়ে তুলতে চাই।’

 

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -