BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

ফেনীর পুরাতন মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় একটি কাভার্ডভ্যান রাস্তার একপাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় দ্রুতগতিতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও হেলপারসহ ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও পুলিশ ছুটে এসে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহত তিনজনের মধ্যে দুজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং একজন যাত্রীবাহী বাসের চালক বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »