নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কাঞ্চন পৌর মানবাধিকার কমিশনের শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির পৌর শাখার সভাপতি শিল্পপতি হাজী মোহাম্মদ আরজু ভূঁইয়ার সভাপতিত্বে কাঞ্চন পৌর দক্ষিণ বাজারে অনুষ্ঠিত হয়।
শাখার সাধারণ সম্পাদক ডাক্তার কামাল দেওয়ান সাংবাদিক বলেন আমরা মানবতার কল্যাণ পৌরসভা ও আশপাশের সকল মানুষের দূঃখ বেদনা, সমাজে অবহেলিত অন্যায়ের শিকার স্বল্প আয়ের মানুষের বিপদে পাশে থেকে সকল প্রকার সাহায্য করে যাব।
অনুষ্ঠানে সংস্থার প্রয়াত সদস্য ও এলাকার শান্তি কামনা মোনাজাত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম,এ গাফফার মিয়া, সাংগঠনিক সম্পাদক এলএল বি মোহাম্মদ মনির মাস্টার, কোষাধক্ষ্য এমন,এ মোহাম্মদ হান্নান মিয়া,
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ সাদেক মিয়া, মোহাম্মদ মিলন মাস্টার, মোহাম্মদ সলিম মিয়া, সাবেক মেম্বার হাজী মোহাম্মদ ফজলুল হক মনি,
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মমিন উদ্দিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক পলাশ মন্ডল, সমাজসেবক আওলাদ হোসেন, ডাক্তার রুবেল দেওয়ান, মোঃ খোরশেদ, শাহাজালাল মিয়া প্রমুখ।