BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে এক যুবক আটক

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নেফাউল হকের বসতবাড়ির পশ্চিম দুয়ারি শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।আটক নেফাউল হক পশ্চিম কুপতলা গ্রামের মৃত ছানাউল হকের ছেলে।

এ ঘটনায় আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৩/২৬ দায়ের করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানের পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »