মেহেদী হাসান শান্ত,
নিজস্ব প্রতিনিধি :সংবাদ প্রকাশের পরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে পায়রা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে পায়রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।
গত (১২ সেপ্টেম্বর) দৈনিক পায়রা নিউজের পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর তীরবর্তী বাহেরচর গ্রামে বছরের পর বছর নদী ভাঙনে ভিটেমাটি হারা হচ্ছে শত শত পরিবার শিরোনামে ভিডিও সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।
ভাঙনের ক্ষতিগ্রস্তরা জানান, আমরা সহায়তা পেয়ে খুশি, কিন্তু ভাঙনে আমাদের জায়গা জমি, ঘরবাড়ি সবকিছু হারিয়ে রাস্তার পাশে অস্থায়ীভাবে বসবাস করি। আমাদের যদি সরকার পূনর্বাসনের ব্যবস্থা করে দিত তাহলে আমরা পরীবার নিয়ে থাকতে পারতাম। সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের জন্য যেন পূর্ণবাসনের ব্যবস্থা করে দেয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, “সাংবাদিকরা খবর প্রকাশের পরে ঘটনাটি আমাদের নজরে আসে। আমরা ১০ টি পরিবারকে কিছু শুকনো খাবার প্রদান করেছি। ইউনিয়ন চেয়ারম্যান কে ৩০পরিবারকে ১০ কেজি করে চাল দিতে বলা হয়েছে। আবাসন ও স্থায়ীভাবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।”
