BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মির্জাগঞ্জের শাহীন মোল্লা”

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ শাহীন মোল্লা।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
​নব-মনোনীত সহ-সভাপতি শাহীন মোল্লা মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী গ্রামের উত্তর সুবিধখালী এলাকার মোঃ আবদুল হালিম মোল্লার সুযোগ্য সন্তান।

​দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সাথে জড়িত শাহীন মোল্লা ইতিপূর্বেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর এই পদায়নে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

​এক প্রতিক্রিয়ায় শাহীন মোল্লা বলেন, “আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করায় দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি রাজপথে আপসহীন থাকব।”

​শাহীন মোল্লার এই সাফল্যে মির্জাগঞ্জ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »