BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

তরুণদের জ্ঞান, বিশ্বাস ও আত্মশুদ্ধিতে গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির!

ইরানের তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্বাস, আত্মশুদ্ধি ও স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। একই সঙ্গে অধিক পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ইরানের শক্তি ও সক্ষমতা বাড়াতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠানো চিঠির জবাবে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত ওই বার্তায় তিনি তরুণদের ভবিষ্যৎ নির্মাণে দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বার্তায় মোজতবা খামেনি বলেন, তরুণদের নিজেদের জ্ঞান ও বিশ্বাসে সমৃদ্ধ করার পাশাপাশি আত্মশুদ্ধির চর্চা করতে হবে। স্রষ্টার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি পবিত্র কোরআন ও আহলে বাইতের শিক্ষার গভীর উপলব্ধি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।

তিনি আরও বলেন, ইরানের শক্তি ও সক্ষমতা বাড়াতে তরুণদের আরও বেশি পরিশ্রম করতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

চিঠিতে মোজতবা খামেনি উল্লেখ করেন, তরুণ ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া চিঠিগুলো ভবিষ্যৎ গঠনে তাদের দৃঢ় সংকল্প ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে। তাঁর মতে, এই অঙ্গীকারের শিকড় রয়েছে ইসলামের শিক্ষা এবং ইমাম খোমেনি ও শহীদ খামেনির উত্তরাধিকারের মধ্যে। এই অভিন্ন অঙ্গীকার নেতৃত্ব ও তরুণ প্রজন্মকে একই লক্ষ্যে যুক্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বার্তার শেষাংশে মোজতবা খামেনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদির দোয়া ও অনুগ্রহে অঙ্গীকারবদ্ধ তরুণদের প্রচেষ্টায় উন্নতি ও অগ্রগতির পথে ইরানের যাত্রা আরও কার্যকর ও দ্রুত হবে। একই সঙ্গে ইসলামি-ইরানি সভ্যতা গড়ে তোলার লক্ষ্যে তরুণদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -