BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মিলাদ

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৫ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন সুজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল ও মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাবু স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “দেশ ও গণতন্ত্র আজ এক অভিভাবকহীন অবস্থায় পড়েছে। গণতন্ত্রের মা হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।”
তিনি উপস্থিত নেতাকর্মীদের নামাজ শেষে জিয়া পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানান।

শোক সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »