BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে আ.লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা

মেহেদী হাসান শান্ত,নিজস্ব প্রতিবেদক:

 

 

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় পাগলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ যাতে কোনো প্রকার নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত।

এ সময় দুমকি উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »