BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে গাঁজাসহ দুই যুবক আটক

কামাল হোসেন বিশেষ  প্রতিবেদকঃ

 

 

পটুয়াখালীর দুমকী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সুলিজ ঘাটসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো. সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে একজন ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যান।

ADS Payra UP Election

আটক ব্যক্তিরা হলেন মো: আশিক মোল্লা (২০) ও লাগিব মিনার (১৯)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আবদুল্লাহ গাজী (৪০) বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক আশিক মোল্লার দেহ তল্লাশি করে তাঁর জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার টাকা।

এ ঘটনায় দুমকী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -