BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

ADS Payra UP Election

পটুয়াখালীর দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
“পুষ্টি বৈষম্যের দিন, শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২৯এপ্রিল) দুপুর ১টায় পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন। ডাঃ অতসী উপমা ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) রওজাতুন জান্নাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান , উপজেলা মৎস কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জিএম এনামুল হক ডাঃ ফারজানা আহমেদ, সহকারী সার্জন,ডাঃ নাবিল আহমেদ, পিএসএস এর পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ।
সভা শেষে উপজেলার বিভিন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহনে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »