কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী জেলা’র দুমকিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০মে) সকাল ১১টায় দেবীরচর দুমকি মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীরচর দুমকি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায়, দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা জিনাত জাহান, দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, ইন্সট্রাকটর উপজেলা রিসোর্স সেন্টার মোঃ জাকির হোসেন ও উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন।
সকাল ১০টায় চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।