মেহেদী হাসান শান্ত
নিজস্ব প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে দিন ব্যাপী কাব স্কাউট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ” কাব হলিডে” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ স্কাউটস্ দুমকি উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মাঠ ও অডিটরিয়ামে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুমকি উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুনীল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কাব হলিডে’ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও দুমকি উপজেলা স্কাউটস্ এর সভাপতি আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
স্কাউটস সম্পাদক স্কাউটার মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক উপ কমিশনার ( প্রোগ্রাম) প্রনব কুমার মন্ডল, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মোঃ ফারুক আলম,

আঞ্চলিক যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান।
প্রোগ্রাম পরিদর্শনে আসেন,পটুয়াখালী জেলা স্কাউটস্ এর উপ পরিচালক মোঃ ইকবাল হাসান ও জেলা স্কাউট সম্পাদক মোঃ বশির উদ্দিন।
কাব হলিডে কোর্স লিডার এর দায়িত্ব পালন করেন, দুমকি উপজেলা স্কাউটস কমিশনার মোঃ নুরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোসা. খায়রুন নাহার এলটি, জেলা স্কাউটস এর সহকারী কমিশনার মোঃ হারুন অর রশিদ, জেলা কাব স্কাউট লিডার শাহনাজ পারভীন ও উপজেলা স্কাউট লিডার মোঃ বশিরুল আলম।
উক্ত কাব হলিডে প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট, ৩০ কাব লিডার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
