BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে যুবদলের নতুন কমিটিঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিক্ষোভ-ঝাড়ু মিছিল ও আনন্দ মিছিল

মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে সংগঠনের দুটি পক্ষ। একাংশের অসন্তোষ, বিক্ষোভ ও ‘ঝাড়ু মিছিল’-এর বিপরীতে নতুন কমিটির সমর্থকেরা আনন্দ মিছিল বের করলে এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়।
বুধবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহ-সভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. কালাশ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

কমিটি প্রকাশের পরপরই ত্যাগী নেতাদের বঞ্চিত করার অভিযোগে বিকেলবেলা উপজেলার নতুন বাজার এলাকায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করেন পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা। যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভুর দাবি, বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত এ কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন কমিটি দিতে হবে।

অন্যদিকে, বিকেল ৬টার দিকে নতুন কমিটির সমর্থকেরা এক আনন্দ মিছিল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হন।
বর্তমানে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুমকি উপজেলা যুবদলের দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

 

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -