BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে  ২বাড়ির চলাচলের  রাস্তায় বেড়া দিয়ে  বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, নিজেদের জমি  দাবি করে ২৫বছর ধরে চলাচলের রাস্তা হঠাৎ করেই বেড়া দিয়ে বন্ধ করে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে দেয়। এতে তারা বাড়ি থেকে বের হতে এবং দৈনন্দিন কাজকর্মে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
এ ঘটনায় অভিযোগকারী নুর ইসলাম (১৩), মোঃ ফোরকান আলী (২২), আব্দুর রাজ্জাক হাওলাদার  রুপবান বিবি (৭৫)
প্রতিবেশী লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের (৪৫), নেতৃত্বে শাহজাহান সিকদার (৫৩) ও আইয়ুব আলী শরীফ (৬০) গংরা ক্ষমতার দাপটে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
লেবুখালী ৯নং ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান বলেন ত্রান দূর্যোগ অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১৮৭৬০৬/ টাকা বরাদ্দ দিয়েছি। উভয় পক্ষের সাথে আলোচনা চলছিলো এর মধ্যেই একপক্ষ বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মনির ফকির আমার দেশ কে বলেন ঐ রাস্তায় আমার কোন জমি নাই, আমি রাস্তায় বেড়াও দেই নাই। যাদের জমি তারাই বেড়া দিয়েছি। তবে যারা বেড়া দিয়েছে তারা আমার আত্মীয়।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ওসি মোঃ সেলিম উদ্দিন জানান,  অভিযোগ পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে কারনে উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »